কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাইকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ১১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি রোগীদের মধ্যে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৭ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জনসহ বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতির চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনসহ এ পর্যন্ত ১ হাজার ৪৮৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন সাইদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। তবে ডেঙ্গুর বিস্তার রোধে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন