দেশের চিকিৎসাসেবার পরিধি বাড়াতে জেলা পর্যায়ের প্রতিটি হাসপাতালে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালিসিস মেশিন বসানোর উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।
বিগত সরকারের চিকিৎসা খাতের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত উন্নয়নে কোনো কার্যকর ভূমিকা নেওয়া হয়নি। সে সময় যেসব চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি কেনা হয়েছিল, তার বেশির ভাগই ব্যবহার করা যায়নি। অর্থাৎ শুধুই অপচয় ও টাকার শ্রাদ্ধ করা হয়েছে।’
তিনি আরও জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবার বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। এ ছাড়া সারা দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যায় উন্নীত করারও একটি রূপরেখা নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে প্রান্তিক মানুষ নিজ নিজ এলাকাতেই কাঙ্ক্ষিত চিকিৎসা পাবেন এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত রোগীর চাপ অনেকটাই কমে আসবে।
এদিকে সেমিনারে উপস্থিত হৃদরোগ বিশেষজ্ঞরা বলেন, সাধারণ মানুষ অধিকাংশ সময়ই বুকে ব্যথা অনুভব করলে তাকে সাধারণ গ্যাসের ব্যথা ভেবে ভুল করেন ও অবহেলা করেন। যেকোনো ধরনের বুকে ব্যথা দেখা দিলে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
হৃদরোগ ও হৃদযন্ত্রের নানা ঝুঁকি এড়াতে ধূমপান, তামাকজাত পণ্য, অতিরিক্ত কাঁচা লবণ ও প্রক্রিয়াজাত খাবার (প্রসেসড ফুড) পরিহার করার পাশাপাশি নিয়মিত শারীরিক ব্যায়াম ও সুষম খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন