ট্রেনের সংরক্ষিত কামরায় আসন নিয়ে বিতর্ক থেকে শুরু করে চরম বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ভারতের মুম্বাইয়ে গ্রেপ্তার হয়েছেন উদীয়মান মডেল ও অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়। রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, নিজ পোশাক উন্মোচন করে ব্লেড দিয়ে আক্রমণের চেষ্টার মতো গুরুতর অভিযোগে তাকে আটক করেছে রেল পুলিশ।
ঘটনার বিবরণীতে জানা যায়, শুটিংয়ের উদ্দেশ্যে সুরাটগামী অরাবলি এক্সপ্রেসে ওঠেন অন্তরা। স্লিপার শ্রেণির টিকিট থাকা সত্ত্বেও তিনি সরাসরি একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কামরায় গিয়ে বসেন। পরে এক যাত্রী নিজের সংরক্ষিত আসন ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে তার ওপর ক্ষিপ্ত হন এই অভিনেত্রী। বিষয়টি আরপিএফ ও রেল কর্তৃপক্ষকে জানানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহকারী উপপরিদর্শক যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ সূত্রের দাবি, কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। কথা-কাটাকাটির একপর্যায়ে অভিনেত্রী নিজ পোশাক খুলে ফেলেন এবং হাতে রেজর ব্লেড নিয়ে আরপিএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা চালান। এফআইআরে সহকারী উপপরিদর্শক যামিনীকান্ত মিশ্র অভিযোগ করে বলেন, "অন্তরা তার আচরণে চরম বিশৃঙ্খলা তৈরি করেন এবং একপর্যায়ে মোবাইল ফোন ও পোশাক নষ্ট করেন।" ব্লেডের আঘাতে এক আরপিএফ সদস্যসহ তিনি নিজেও আঘাতপ্রাপ্ত হন।
পরিস্থিতি আরও জটিল রূপ নিলে যাত্রীদের নিরাপত্তায় পুরো কামরার দরজা বন্ধ করে দিতে বাধ্য হয় রেল কতৃপক্ষ। তখন ক্ষুব্ধ অন্তরা ট্রেনের জানালার কাচ ভেঙে ফেলার ব্যর্থ চেষ্টা চালান। পরবর্তীতে ট্রেনটি ডহানু স্টেশনে এসে পৌঁছালে সেখান থেকে পুলিশ তাকে নামিয়ে হেফাজতে নেয়।
সরকারি কাজের দায়িত্বরত কর্মীদের ওপর হামলা, আইন অমান্য ও ভাঙচুরের অভিযোগ এনে অন্তরার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন