সংবাদ

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম
হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
ছবি : সংবাদ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ২৬৮ পিস অবৈধ ভারতীয় কাপড়ের থান জব্দ করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলু চেয়ারম্যান এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ২১৬ মিটার দৈর্ঘ্যের এসব কাপড় উদ্ধার করা হয়।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

অভিযানে আরও অংশ নেন পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল। সীমান্ত চোরাচালান রোধে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ২৬৮ পিস অবৈধ ভারতীয় কাপড়ের থান জব্দ করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলু চেয়ারম্যান এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ২১৬ মিটার দৈর্ঘ্যের এসব কাপড় উদ্ধার করা হয়।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

অভিযানে আরও অংশ নেন পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ পুলিশের একটি চৌকস দল। সীমান্ত চোরাচালান রোধে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত