সংবাদ

মুদিদোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৮০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম

মুদিদোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৮০ লাখ টাকার মালামাল ভস্মীভূত
প্রতীকী ছবি

মেহেরপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র তহবাজারের নিস্তব্ধতা ভেঙে গেল আগুনের লেলিহান শিখায়। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে বাজারের সবচেয়ে বড় পাইকারি মুদি দোকান ‘মখলেছুর ব্রাদার্স’-এ লাগা ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে প্রায় ৮০ লাখ টাকার মালামাল। এক রাতেই নিঃস্ব হয়ে গেছেন বছরের পর বছর তিল তিল করে প্রতিষ্ঠানটি গড়ে তোলা ব্যবসায়ী মখলেছুর রহমান।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে ভবনটির নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে প্রথম টের পান ভবনের মালিক ইমরান হোসেন। মুহূর্তের মধ্যে আগুনের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ ডাল, চাল, তেলসহ যাবতীয় মুদিপণ্য পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মখলেছুর রহমান বাকরুদ্ধ হয়ে পড়েছেন। অশ্রুসজল চোখে তিনি বলেন, ‘আমি মূলত পাইকারি ব্যবসা করি। দোকানে ও গুদামে কয়েক কোটি টাকার মালামাল ছিল। প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ লাখ টাকার কেনাবেচা হতো। এক রাতেই সব শেষ হয়ে গেল, আমি এখন পথে বসে গেলাম।’

তহবাজার মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, মখলেছুর রহমান এই জেলার অন্যতম বড় পাইকারি ব্যবসায়ী। তার এই ক্ষতি পুরো বাজারের ব্যবসায়ীদের ওপর প্রভাব ফেলবে। ঐতিহ্যবাহী এই বাজারে আগে কখনো এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি।

মেহেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ জানান, খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মুদিদোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড : ৮০ লাখ টাকার মালামাল ভস্মীভূত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত