সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭

মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ
মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭
ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসের অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিঙে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের ওপর উল্টে গেলে সাত যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা হলেন পিরোজপুরের অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নূরনবী (৩০), ইব্রাহিম (৪০), মরিয়ম (৫৫) এবং বরগুনার সাউদা বেগম (৩৫)।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ জানায়, বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসের অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিঙে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের ওপর উল্টে গেলে সাত যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তারা হলেন পিরোজপুরের অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নূরনবী (৩০), ইব্রাহিম (৪০), মরিয়ম (৫৫) এবং বরগুনার সাউদা বেগম (৩৫)।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ জানায়, বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত