সংবাদ

সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বিশেষ বার্তা প্রেরণ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বিশেষ বার্তা প্রেরণ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা থাকলেও সফরটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণ কিংবা দ্বিপক্ষীয় সফরের বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারতকে একটি অনুকূল পরিবেশ তৈরিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানান, সম্ভাব্য এই দ্বিপাক্ষিক সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। কিন্তু গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কারণে আলোচনার অগ্রযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে বলেন, "আমরা মনে করি, সফরটির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।"

এ বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরে তিনি জানান, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। একই সাথে শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অভিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্যও নয়াদিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, সৌদি যুবরাজের এই উষ্ণ আমন্ত্রণ বাংলাদেশের বর্তমান সরকারের বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে যেমন প্রকাশ করে, তেমনি ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন নির্ভর করছে দেশটির সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বিশেষ বার্তা প্রেরণ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত