সংবাদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ল্যাপটপ-প্রজেক্টর উধাও

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ল্যাপটপ-প্রজেক্টর উধাও
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার জাংগালিয়া ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই লুটতরাজ চালায় দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের ল্যাপটপ, প্রজেক্টরসহ প্রায় দেড় লাখ টাকার শিক্ষা উপকরণ ও নগদ টাকা খোয়া গেছে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) সকালে সহকারী শিক্ষক নূসরাত জাহান জেনি বিদ্যালয়ে এসে প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। খবর পেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন এসে দেখেন, অফিসের আলমিরা ও টেবিলের ড্রয়ার তছনছ করে ল্যাপটপ, প্রজেক্টর, স্পিকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ‘সততা স্টোর’-এর নগদ টাকা নিয়ে গেছে চোরেরা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন বলেন, ‘সব মিলিয়ে বিদ্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। শিশুদের হাতে-কলমে শেখানোর প্রজেক্টরটিও তারা নিয়ে গেছে।’ স্থানীয় বাসিন্দা সেবক পাল ও সাইফুল ইসলামের ধারণা, এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটে থাকতে পারে।

সহকারী শিক্ষক কারিমা জানান, আলামত হিসেবে ভাঙা তালাটি রক্ষার চেষ্টা করলেও পরে সেটিও আর খুঁজে পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, কালীগঞ্জের ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮২টিতেই কোনো নৈশপ্রহরী নেই। ফলে রাতে বিদ্যালয়গুলো অরক্ষিত থাকে। গত পাঁচ মাসে এ নিয়ে দুটি স্কুলে চুরির ঘটনা ঘটল। তিনি জানান, দেওতলা বিদ্যালয়ের ঘটনায় দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ল্যাপটপ-প্রজেক্টর উধাও

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত