সংবাদ

সড়কে পড়ে থাকা সেই প্রবাসীর মৃত্যু

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

সড়কে পড়ে থাকা সেই প্রবাসীর মৃত্যু
ছবি : সংগৃহীত

অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সেই প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেল তিনটার দিকে টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালমেঘা এলাকায় তার মৃত্যু হয়।

জামাল উদ্দিন ওরফে মিস্টার দীর্ঘ সময় সৌদি আরবে প্রবাসী ছিলেন। প্রায় তিন মাস আগে কিডনি জটিলতা নিয়ে তিনি দেশে ফেরেন। গুরুতর অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। অভিযোগ রয়েছে, অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে গিয়েছিলেন তার স্ত্রী ও সন্তানেরা। সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, জামালের এমন অসহায়ত্বের সময় বৃষ্টি শুরু হলে তার ভাতিজি ইসমত আরা তাকে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ আগস্ট) তার মৃত্যু হলো।

জামাল উদ্দিনের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সারা জীবন প্রবাসে কাটিয়ে দেশে ফেরার পর পরিবারের কাছ থেকে এমন আচরণ এবং শেষ পর্যন্ত তার মৃত্যু স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সড়কে পড়ে থাকা সেই প্রবাসীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সেই প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেল তিনটার দিকে টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালমেঘা এলাকায় তার মৃত্যু হয়।

জামাল উদ্দিন ওরফে মিস্টার দীর্ঘ সময় সৌদি আরবে প্রবাসী ছিলেন। প্রায় তিন মাস আগে কিডনি জটিলতা নিয়ে তিনি দেশে ফেরেন। গুরুতর অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। অভিযোগ রয়েছে, অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে গিয়েছিলেন তার স্ত্রী ও সন্তানেরা। সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, জামালের এমন অসহায়ত্বের সময় বৃষ্টি শুরু হলে তার ভাতিজি ইসমত আরা তাকে নিজের বাড়িতে নিয়ে আশ্রয় দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ আগস্ট) তার মৃত্যু হলো।

জামাল উদ্দিনের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সারা জীবন প্রবাসে কাটিয়ে দেশে ফেরার পর পরিবারের কাছ থেকে এমন আচরণ এবং শেষ পর্যন্ত তার মৃত্যু স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত