সংবাদ

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড
ডেভিড ইমন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, ফটিকছড়ি থানার অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১২ আগস্ট হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় এবং ২ আগস্ট অন্য একটি মামলায় যথাক্রমে পাঁচ ও ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এই সন্ত্রাসীকে। মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫) ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, আজ ডেভিড ইমনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে পুলিশের বাড়তি সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছিল। শুনানি শেষে তাকে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।

গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ইমনের বিরুদ্ধে ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়ায় জোড়া খুন এবং ২৩ মে পতেঙ্গা সৈকত এলাকায় ‘ঢাকাইয়া আকবর’ হত্যাসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ জীবন যাপন ছেড়ে একপর্যায়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেন ইমন। এরপর একাধিক হত্যাকাণ্ডে তার নাম উঠে আসে। বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আলোচনায় আসেন। দুবাইয়ে অবস্থান করে তিনি চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন এবং দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটাতেন বলে অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত