সংবাদ

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা

প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা
ছবি : সংবাদ

ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মঙ্গল শিকদার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ড্রেজারটি আটক করে কোস্টগার্ড।

প্রশাসন সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে-এমন সংবাদ পেয়ে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি আটক করে ঘাটে নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী ড্রেজার মালিক পিরোজপুরের বাসিন্দা মো. রাজীবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করবেন না মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন জেলা থেকে ড্রেজার ভাড়া করে এনে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীর তীর ভাঙনের পাশাপাশি জনপদ ঝুঁকিতে পড়ছে। হুমকিতে পড়ছে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্যও।

অভিযানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা জানান, কেবল জরিমানা নয়, এই চক্রের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, ‘উপজেলায় কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না। নদীর তীর রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত