দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার শুটিংয়ে ফিরেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বছর পর নতুন সিনেমা ‘শিকার’-এর মাধ্যমে নিয়মিত কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন নতুন নায়ক মুরতজা পলাশ।
অপুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত
সিনেমা ‘ট্র্যাপ’। দীন ইসলাম পরিচালিত ত্রিলারধর্মী সিনেমাটি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে
মুক্তি পায়। এরপর দীর্ঘ সময় নতুন কোনো সিনেমার শুটিংয়ে দেখা যায়নি তাকে।
বর্তমানে ‘শিকার’
সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অপু। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির দৃশ্যধারণ শুরু
হয়েছে নেপালে। দেশটির বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক
মাস ধরে চলবে শুটিং।
আগামী বছর ঈদে
‘শিকার’ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে মুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক
ঘোষণা দেওয়া হয়নি।
সিনেমাটি নিয়ে অপু
বিশ্বাস বলেন, ‘সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। নির্মাতার কাছে
গল্প শুনে তাই রাজি হয়েছি। এই সিনেমার মাধ্যমে একজন নতুন নায়কের সঙ্গে কাজ করতে যাচ্ছি।
এটি নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’
‘শিকার’ ছাড়াও অপুর
হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’ নামে আরও দুটি সিনেমা। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত
‘দুর্বার’-এ তার বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’-এ
অপুর বিপরীতে রয়েছেন আদর আজাদ।
দীর্ঘ বিরতি কাটিয়ে
একসঙ্গে একাধিক সিনেমা নিয়ে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন অপু। ফলে তার নতুন কাজগুলো
নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন