সংবাদ

সীমান্তে বিজিবির বড় সাফল্য

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম

সীমান্তে বিজিবির বড় সাফল্য
ছবি : সংবাদ

সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে উত্তর-পূর্ব সীমান্তে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত উত্তর-পূর্ব রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৩০ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার টাকার মাদকসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরাইল রিজিয়নের ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরালো করা হয়েছে। এই বিশাল সীমান্ত এলাকায় ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের ২১১টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে দিনরাত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।

অভিযানে মাদক ও চোরাচালান পণ্যের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ৬টি এয়ারগান, ৫টি পাইপগান, ১টি ওয়ান শুটার গান এবং ৪০ রাউন্ড কার্তুজ। এ ছাড়া ১৮ দশমিক ৩৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধেও বিজিবি ২ হাজার ১২১ ঘনফুট বালু এবং ৭ হাজার ৪৬৫ ঘনফুট পাথর জব্দ করেছে।

অভিযানের পাশাপাশি বিজিবির মানবিক কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরা হয়। জানানো হয়, সাম্প্রতিক বন্যায় দুর্গম এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণে সক্রিয় ছিল বিজিবি। বিশেষ করে হবিগঞ্জের বানিয়াচংয়ের দুর্গম হাওর এলাকায় ড্রোনের মাধ্যমে বন্যার্তদের কাছে খাদ্য পৌঁছে দিয়ে অনন্য নজির স্থাপন করেছে বাহিনীটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সীমান্তে বিজিবির বড় সাফল্য

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত