সংবাদ

বিয়ের দাবিতে সাবেক মেম্বারের বাড়িতে বিধবা প্রেমিকা

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১১:০৭ এএম

বিয়ের দাবিতে সাবেক মেম্বারের বাড়িতে বিধবা প্রেমিকা
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামে বিয়ের দাবিতে সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তার দীর্ঘদিনের প্রেমিকা, বিধবা এক নারী। প্রেমিকাকে দেখে সাবেক এই জনপ্রতিনিধি বাড়ির দরজায় তালা দিয়ে সটকে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে ফটিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলা হলেও পরে বিয়ের প্রসঙ্গ উঠলে ফটিক তা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ ওই নারীর।

সোমবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিয়ে সরাসরি ফটিকের বাড়িতে যান ওই নারী। তাকে দেখে ফটিক ঘাবড়ে যান বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ওই নারীকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।

পরে নিজেকে রক্ষা করতে সাঘাটা থানায় গিয়ে ওই নারীকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার জন্য অভিযোগ দেন ফটিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দা ও ওই নারীর বক্তব্য শুনে অভিযোগের সত্যতা পায়। এরপর পুলিশ ওই নারীর বাড়িতে অবস্থানের ব্যবস্থা করে ফিরে আসে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বিয়ের দাবিতে সাবেক মেম্বারের বাড়িতে বিধবা প্রেমিকা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামে বিয়ের দাবিতে সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তার দীর্ঘদিনের প্রেমিকা, বিধবা এক নারী। প্রেমিকাকে দেখে সাবেক এই জনপ্রতিনিধি বাড়ির দরজায় তালা দিয়ে সটকে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে ফটিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলা হলেও পরে বিয়ের প্রসঙ্গ উঠলে ফটিক তা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ ওই নারীর।

সোমবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিয়ে সরাসরি ফটিকের বাড়িতে যান ওই নারী। তাকে দেখে ফটিক ঘাবড়ে যান বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ওই নারীকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি।

পরে নিজেকে রক্ষা করতে সাঘাটা থানায় গিয়ে ওই নারীকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার জন্য অভিযোগ দেন ফটিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দা ও ওই নারীর বক্তব্য শুনে অভিযোগের সত্যতা পায়। এরপর পুলিশ ওই নারীর বাড়িতে অবস্থানের ব্যবস্থা করে ফিরে আসে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত