সংবাদ

চালু হওয়ার দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

চালু হওয়ার দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা
পিংক বাস চালুর দিনেই দুর্ঘটনা, জরিমানা গুনল বলাকা

নারীদের নিরাপদ যাতায়াতের লক্ষ্যে রাজধানীতে চালু হওয়া ‘পিংক বাস’ চালুর প্রথম দিনেই দুর্ঘটনার মুখে পড়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উদ্বোধনের পর সড়কে নামতেই তেজগাঁওয়ে একটি বলাকা বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে পুলিশ।

পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে।

উল্লেখ্য, নারী চালক ও কন্ডাক্টর নিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

তেজগাঁও বিআরটিসি ডিপোতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সেবার উদ্বোধন করেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সড়ক পরিবহনমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, জনসংখ্যার অর্ধেক নারী, তাই তাদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, এই উদ্যোগ টেকসই করতে মন্ত্রণালয় প্রস্তুত।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চালু হওয়ার দিনেই পিংক বাসে বলাকার ধাক্কা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

নারীদের নিরাপদ যাতায়াতের লক্ষ্যে রাজধানীতে চালু হওয়া ‘পিংক বাস’ চালুর প্রথম দিনেই দুর্ঘটনার মুখে পড়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উদ্বোধনের পর সড়কে নামতেই তেজগাঁওয়ে একটি বলাকা বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে পুলিশ।

পিংক বাসটি সড়কে চলাচল শুরু করার পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে।

উল্লেখ্য, নারী চালক ও কন্ডাক্টর নিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

তেজগাঁও বিআরটিসি ডিপোতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সেবার উদ্বোধন করেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সড়ক পরিবহনমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, জনসংখ্যার অর্ধেক নারী, তাই তাদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, এই উদ্যোগ টেকসই করতে মন্ত্রণালয় প্রস্তুত।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত