সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে গুগলের রাজত্ব

১০০ কোটির মাইফলকে জেমিনি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

১০০ কোটির মাইফলকে জেমিনি

বর্তমান যুগের নিত্যসঙ্গী হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। দৈনন্দিন কাজের সমাধান থেকে শুরু করে জটিল নানা প্রশ্নের জবাবে মানুষ এখন এআই প্রযুক্তির ওপর অনেকাংশে নির্ভরশীল।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই তীব্র প্রতিযোগিতার বাজারে এবার এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘জেমিনি’। বিশ্বজুড়ে প্রতি মাসে ১০০ কোটিরও বেশি মানুষ এখন সক্রিয়ভাবে জেমিনি ব্যবহার করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই অনন্য অর্জনের খবর নিশ্চিত করে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেন, "জেমিনি গুগলের ১৪তম পণ্য, যা মাসিক ১০০ কোটির বেশি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে।"

একই সাথে এই সেবার দ্রুত জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, গুগলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে এই পর্যায়ে পৌঁছানো সেবাগুলোর মধ্যে এটি অন্যতম। জেমিনির এই অভূতপূর্ব সাফল্যকে গুগলের এআই ব্যবসার ক্ষেত্রে এক বিশাল ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

বাজারের অন্যান্য প্রতিদ্বন্দ্বী এআই সেবাগুলো নতুন নতুন ফিচার ও কোডিং সক্ষমতা বাড়ালেও গুগলের এই দ্রুত বিস্তারের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে তাদের বিশাল ডিজিটাল ইকোসিস্টেম। মূলত গুগল সার্চ, জিমেইল, গুগল ম্যাপস ও ইউটিউবের মতো জনপ্রিয় সেবাগুলোতে জেমিনির এআই সুবিধা সরাসরি যুক্ত করার ফলেই কোটি কোটি মানুষ সহজেই এই প্রযুক্তির আওতায় আসতে পেরেছেন।

তবে শীর্ষ পর্যায়ে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন ও রদবদলের খবরের মধ্যেই জেমিনির এই সাফল্যের খবর এলো। জানা গেছে, গুগল ডিপমাইন্ডের সাথে যুক্ত এবং জেমিনি মডেল তৈরিতে বিশেষ অবদান রাখা নোবেলজয়ী বিজ্ঞানী ডেমিস হাসাবিস দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

এছাড়া জেফ ডিনসহ একাধিক শীর্ষ গবেষকের প্রতিষ্ঠান ছাড়ার খবরও আলোচনায় এসেছে। অন্যদিকে ওপেনএআই-এর চ্যাটজিপিটিও শতকোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করায় এআই বাজারে দুই প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই আগামী দিনে আরও তীব্র হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১০০ কোটির মাইফলকে জেমিনি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত