সংবাদ

বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩ পিএম

বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
ছবি : সংবাদ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ সুজন হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণ ও জব্দ করা সরঞ্জামের মোট বাজারমূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে বিজিবির ২১ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি বিওপির একটি বিশেষ দল সীমান্তে অবস্থান নেয়। সুজন মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি করেন। এ সময় তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩৯৭ গ্রাম, যার আনুমানিক মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করেছেন যে তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত