সংবাদ

ভৈরবে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

ভৈরবে ইয়াবাসহ নারী গ্রেপ্তার
ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে ১ হাজার পিস ইয়াবাসহ পারভীন আক্তার নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভীন আক্তার ঢাকার উত্তর খান থানার চামুর খান এলাকার মনির হোসেনের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, আজ দুপুরে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে আশুগঞ্জ গোলচত্বর থেকে ভৈরবে আসছিলেন পারভীন আক্তার। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় অধিদপ্তরের একটি দল। মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে পারভীন আক্তারকে তল্লাশি করা হয়। এ সময় তার বুকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫টি জিপারযুক্ত প্যাকেটে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভীন আক্তার স্বীকার করেছেন যে তিনি এসব ইয়াবা নরসিংদী জেলায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ভৈরবে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে ১ হাজার পিস ইয়াবাসহ পারভীন আক্তার নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভীন আক্তার ঢাকার উত্তর খান থানার চামুর খান এলাকার মনির হোসেনের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, আজ দুপুরে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে আশুগঞ্জ গোলচত্বর থেকে ভৈরবে আসছিলেন পারভীন আক্তার। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় অধিদপ্তরের একটি দল। মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে পারভীন আক্তারকে তল্লাশি করা হয়। এ সময় তার বুকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫টি জিপারযুক্ত প্যাকেটে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভীন আক্তার স্বীকার করেছেন যে তিনি এসব ইয়াবা নরসিংদী জেলায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত