সংবাদ

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযান, ১৬ লাখ টাকার কাঠ ও বাঁশ জব্দ

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযান, ১৬ লাখ টাকার কাঠ ও বাঁশ জব্দ
ছবি : সংবাদ

চট্টগ্রামের ফটিকছড়ি ও লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকার ধুরং খাল থেকে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা বিপুল পরিমাণ অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে লক্ষ্মীছড়ি জোনের বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। জব্দকৃত বনজ সম্পদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইন্যাছড়া আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরং খাল এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালে অবৈধভাবে মজুত করা বিভিন্ন প্রজাতির ২৫০টি পাহাড়ি গোলকাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব কাঠ ও বাঁশ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পাচার রোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, তা জানা যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযান, ১৬ লাখ টাকার কাঠ ও বাঁশ জব্দ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়ি ও লক্ষ্মীছড়ি সীমান্ত এলাকার ধুরং খাল থেকে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা বিপুল পরিমাণ অবৈধ পাহাড়ি কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে লক্ষ্মীছড়ি জোনের বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। জব্দকৃত বনজ সম্পদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাইন্যাছড়া আর্মি ক্যাম্প থেকে উত্তর-পূর্ব দিকে ধুরং খাল এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালে অবৈধভাবে মজুত করা বিভিন্ন প্রজাতির ২৫০টি পাহাড়ি গোলকাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব কাঠ ও বাঁশ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাইন্যাছড়া আর্মি ক্যাম্পের আরআইসি শাহীন আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘পার্বত্য অঞ্চলের বনজ সম্পদ রক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পাচার রোধে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ তবে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না, তা জানা যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত