সংবাদ

শিশুর রহস্যমৃত্যু: একে অপরকে দুষছেন মা-বাবা

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

শিশুর রহস্যমৃত্যু: একে অপরকে দুষছেন মা-বাবা
ছবি : সংবাদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেড় মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও বাবা একে অপরকে হত্যার জন্য দায়ী করছেন। এই পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষাপটে জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লারটেক এলাকার মফিজ মিয়ার নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত শিশুর নাম হুমাইরা জান্নাত। তার বয়স ১ মাস ২০ দিন। সে ওই এলাকার অলি উল্লাহ আজাদ ও পারুল আক্তার দম্পতির মেয়ে। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পারুল আক্তার তার দুই সন্তান–৫ বছরের ছেলে সিফাত ও দেড় মাসের মেয়ে হুমাইরাকে নিয়ে ঘরের ভেতরের কক্ষে ঘুমান। শিশুটির বাবা অলি উল্লাহ আজাদ ঘুমান সামনের কক্ষে। ভোরে অলি উল্লাহ শিশুটিকে দেখতে গিয়ে নিথর অবস্থায় পান। পরে পরিবারের অন্য সদস্যরা এসে দেখেন শিশুটি মারা গেছে।

এ সময় অলি উল্লাহ অভিযোগ করেন, তার স্ত্রী পারুল আক্তার শিশুটিকে হত্যা করেছেন। অন্যদিকে পারুল আক্তারের অভিযোগ, অলি উল্লাহই তাদের সন্তানকে মেরে ফেলেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাউছার বলেন, ‘মা ও বাবার পরস্পরবিরোধী বক্তব্যের কারণে মৃত্যুর বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। আমরা শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি, তবে তার নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। পরিবারের দাবি অনুযায়ী, শিশুটি জন্মের পর থেকেই অসুস্থ ছিল। তার মাথায় সমস্যা ছিল এবং জন্মের পাঁচ দিন পর হাসপাতালেও ভর্তি রাখা হয়েছিল।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকীম জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাবাকে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শিশুর রহস্যমৃত্যু: একে অপরকে দুষছেন মা-বাবা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত