সংবাদ

ফুটবলের পিছু ছুটে না ফেরার দেশে শিশু

জেলা বার্তা পরিবেশক, বগুড়া
জেলা বার্তা পরিবেশক, বগুড়া
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

ফুটবলের পিছু ছুটে না ফেরার দেশে শিশু
ছবি : সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আবু হোসাইন নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম পৌর এলাকার চুকাইপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু আবু হোসাইন চুকাইপাড়ার ওসমান গণির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির আঙিনায় ফুটবল নিয়ে খেলছিল শিশু আবু হোসাইন। খেলার একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। শিশুটি সেটি পানি থেকে তোলার চেষ্টা করলে অসাবধানতাবশত পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত নন্দীগ্রাম ২০ শয্যার হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দিগন্তময় সরকার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ডা. দিগন্তময় সরকার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

এদিকে ফুটফুটে এই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ফুটবলের পিছু ছুটে না ফেরার দেশে শিশু

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার নন্দীগ্রামে পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আবু হোসাইন নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম পৌর এলাকার চুকাইপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু আবু হোসাইন চুকাইপাড়ার ওসমান গণির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির আঙিনায় ফুটবল নিয়ে খেলছিল শিশু আবু হোসাইন। খেলার একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। শিশুটি সেটি পানি থেকে তোলার চেষ্টা করলে অসাবধানতাবশত পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত নন্দীগ্রাম ২০ শয্যার হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দিগন্তময় সরকার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ডা. দিগন্তময় সরকার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

এদিকে ফুটফুটে এই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত