অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে এখনো ৪ দিন বাকি। তবে মাঠের লড়াই শুরুর আগেই বড় খবর এল গ্যালারি থেকে। কুইন্সল্যান্ডের ম্যাকেই শহরে হতে যাওয়া এই ঐতিহাসিক টেস্টের প্রথম দিনের সব টিকিট এরই মধ্যে শেষ হয়ে গেছে। দ্বিতীয় দিনের টিকিটের জন্যও চলছে কাড়াকাড়ি।
আগামী ২২ আগস্ট থেকে ম্যাকেইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ডারউইনে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। টাইগারদের এই ঐতিহাসিক জয়ের পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে দ্বিতীয় টেস্ট নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।
ম্যাকেই অস্ট্রেলিয়ার ১২তম শহর হিসেবে পুরুষদের টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, শনিবারের (২২ আগস্ট) প্রথম দিনের সাধারণ টিকিট এবং করপোরেট প্যাকেজ–সবই বিক্রি হয়ে গেছে। দর্শকদের এমন অভূতপূর্ব সাড়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
গ্রিনবার্গ বলেন, ‘নর্দান অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রতি মানুষের এই আগ্রহ সত্যিই আনন্দের। প্রথম বল মাঠে গড়ানোর চার দিন আগেই টিকিট শেষ হয়ে যাওয়াটা দারুণ বিষয়। ডারউইনে ২২ বছর পর টেস্ট ফিরেছে এবং ম্যাকেইতে প্রথমবারের মতো টেস্ট হতে যাচ্ছে। দর্শকদের এই উদ্দীপনা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় সাহস জোগাবে।’
ম্যাকেই টেস্টটি স্থানীয় সময় প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগে সাদা বলের আন্তর্জাতিক ম্যাচ হলেও এই প্রথম এখানে সাদা পোশাকে লাল বলের লড়াই দেখা যাবে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার ২০২৬-২৭ মৌসুমের ব্যস্ত সূচি শুরু হলো।
\

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন