সংবাদ

শার্শায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

শার্শায় ইয়াবাসহ গ্রেপ্তার ১
ছবি : সংবাদ

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ হাসান (২৯) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় তিনি ‘চুয়া’ নামেও পরিচিত। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বহিলাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া হাসান বহিলাপোতা দক্ষিণপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে।

শার্শা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বহিলাপোতা এলাকার আবুল কালাম লতিফের মুদিদোকানের সামনের সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে হাসানকে তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে আগে থেকেই দুটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে শুক্রবার (২১ আগস্ট) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

শার্শায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ হাসান (২৯) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় তিনি ‘চুয়া’ নামেও পরিচিত। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বহিলাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া হাসান বহিলাপোতা দক্ষিণপাড়া এলাকার বাবলু মিয়ার ছেলে।

শার্শা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বহিলাপোতা এলাকার আবুল কালাম লতিফের মুদিদোকানের সামনের সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে হাসানকে তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার হাসানের বিরুদ্ধে আগে থেকেই দুটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে শার্শা থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে শুক্রবার (২১ আগস্ট) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত