সংবাদ

ভূরুঙ্গামারীতে ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম

ভূরুঙ্গামারীতে ভারতীয় মোবাইল জব্দ, আটক ১
ছবি : সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে বড় একটি ভারতীয় চোরাই মোবাইলের চালান জব্দ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার তিলাই ইউনিয়নের আসাদ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ১৩ লাখ টাকা মূল্যের ৫৫টি মোবাইল ফোনসহ এনামুল হক অন্তর (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটক এনামুল হক ওই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের বিএসসি পাড়ার ময়েন আলীর ছেলে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে ভারতীয় চোরাই মোবাইল এনে আসাদ মোড় এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করছিল একটি চক্র। ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া এসব ফোন সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে আসা হতো। ঢাকা ও রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এখান থেকে ফোন কিনে নিতেন। আইএমইআই (IMEI) নিবন্ধনহীন এসব ফোন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার আশঙ্কা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ আগস্ট) ভোরে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে যৌথ দল অভিযানটি পরিচালনা করে। এ সময় আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ৫৫টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, আসাদ মোড় এলাকাটি চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় সুপরিকল্পিত অভিযানে এসব মোবাইল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে ভারতীয় মোবাইল জব্দ, আটক ১

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত