উত্তরবঙ্গের দুই কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টা৩০ মিনিটে শহরের সবুজ পাড়ায় জেলা বিএনপি কার্যালয় থেকে বিশাল একটি আনন্দ মিছিল বের হয়ে ঘোষাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার পৌর বাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম কলেজ মোড়ের দোয়েল চত্বরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহবায় অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুখ, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ডাক্তার মো. ইউনুস আলী, পিপি এড.বজলুর রশিদ ও মো. ইদ্রিস আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল এহসান, সাধারন সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরমান, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কমীরা।
উত্তরবঙ্গের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও কুড়িগ্রামের সন্তান হিসেবে রুহুল কবীর রিজভীর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জেলার মানুষের জন্য গৌরবের বিষয় বলেও মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।
এছাড়াও এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম শহরে বিভিন্ন স্থানে পথচারীদের মঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন