রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাস ও অপরাধ দমনে পরিচালিত এক বিশেষ অভিযানে কিশোর গ্যাং নেতা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত ৩ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম, চাঁদ উদ্যানের কিশোর গ্যাং মাহী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় এবং বিজলী মহল্লার শীর্ষ সন্ত্রাসী মো. রতন ওরফে বোমা রতন।
শুক্রবার বছিলা র্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন র্যাব-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
অভিযানের বর্ণনা দিয়ে অধিনায়ক নয়মুল হাসান বলেন, "গত ২০ আগস্ট র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে, জেনেভা ক্যাম্পের এক গোপন আস্তানায় শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চুয়া সেলিম অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর এক আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।"
সংবাদ সম্মেলনে র্যাবের এই শীর্ষ কর্মকর্তা জানান, চুয়া সেলিম জেনেভা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকার মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধের প্রধান নিয়ন্ত্রক, যার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। অন্যদিকে চাঁদ উদ্যানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত ১০ মামলার আসামি জয় এবং বছিলা ও গজনবী রোডের ভয়াল ছিনতাইকারী ২০ মামলার আসামি বোমা রতনকে আলাদা অভিযান চালিয়ে আইনের আওতায় আনা হয়।
আইনগত পদক্ষেপ বিষয়ে নয়মুল হাসান আরও বলেন, "জব্দ করা আলামত এবং গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন