সংবাদ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা : নিহত ১, আহত ২

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:৪৭ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা : নিহত ১, আহত ২
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় তোতা মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক পৌনে তিনটার দিকে মহাসড়কের জামালদি ফুটওভার ব্রিজের পূর্ব পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া নওগাঁর রানীনগর থানার পারুল ভূঁইয়া গ্রামের আমজাদ মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন–একই গ্রামের সোহাগ (৩৫) এবং পিকআপ চালক রুমন আলী রনি (২৫)। রনি বগুড়ার আদমদীঘি থানার ছাতিয়ান গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৩১৮৮) দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-২১-৯৫২৭) ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায়। এ সময় পিকআপে থাকা তোতা মিয়া ছিটকে সামনে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। চালকসহ বাকি দুজন পিকআপের ভেতরেই আটকে পড়েন।

খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সোহাগ ও রনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা : নিহত ১, আহত ২

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত