মাদারীপুরে ইট ভাঙার মেশিনের নিচে পড়ে আরিয়ান নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান ওই এলাকার আরমান খাঁ’র ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চরমুগরিয়া থেকে ইট ভাঙার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়চর এলাকায় সড়ক পার হওয়ার সময় ট্রলি সদৃশ ওই ইট ভাঙার মেশিনটি শিশু আরিয়ানকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির এই অকালমৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন