সংবাদ

নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১২:২১ পিএম

নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি : সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা ও অন্যান্য অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার  (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

অভিযানসূত্রে জানা যায়, মূল্যতালিকা না রাখা ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির দায়ে ‘ফজলে রাব্বী স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিক্রি নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ রাখার দায়ে ‘রায় ফার্মেসি’কে ৩ হাজার টাকা এবং নোংরা পরিবেশে গুড় সংরক্ষণ ও বিক্রির অপরাধে ‘আলম এন্টারপ্রাইজ’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে হবিগঞ্জ জেলা আনসারের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নবীগঞ্জে অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা ও অন্যান্য অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার  (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

অভিযানসূত্রে জানা যায়, মূল্যতালিকা না রাখা ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির দায়ে ‘ফজলে রাব্বী স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিক্রি নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ রাখার দায়ে ‘রায় ফার্মেসি’কে ৩ হাজার টাকা এবং নোংরা পরিবেশে গুড় সংরক্ষণ ও বিক্রির অপরাধে ‘আলম এন্টারপ্রাইজ’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে হবিগঞ্জ জেলা আনসারের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত