সংবাদ

কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১

প্রতিনিধি , বেনাপোল (যশোর)
প্রতিনিধি , বেনাপোল (যশোর)
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম

কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১
ছবি : সংবাদ

যশোরের শার্শায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটির চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম আরিফ হোসেন (৩০)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ড ভ্যান যশোরের দিকে যাচ্ছিল। ভোর সাড় ছটার দিকে গাড়িটি নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় হেলপার আরিফ মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুখেন্দু কুমার মজুমদার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আরিফ মারা যান। মূলত অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

নাভারন হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

যশোরের শার্শায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটির চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম আরিফ হোসেন (৩০)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ড ভ্যান যশোরের দিকে যাচ্ছিল। ভোর সাড় ছটার দিকে গাড়িটি নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় হেলপার আরিফ মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুখেন্দু কুমার মজুমদার জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আরিফ মারা যান। মূলত অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

নাভারন হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত