সংবাদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:৫২ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী
শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত

সরকারের মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদলে বড় চমক এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনরত প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন আরও একজন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সদ্য সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। এর ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।

একই অনুষ্ঠানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ গ্রহণ শেষে শুক্রবার রাতেই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভায় যুক্ত হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন হুমায়ুন কবির এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার দায়িত্বও সামলেছেন।

অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন শামা ওবায়েদ ইসলাম। নতুন পুনর্বিন্যাসেও তিনি একই পদে বহাল রয়েছেন। এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকা নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী থাকলে কাজের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা বা অসুবিধা নেই।

শুক্রবার মন্ত্রিসভার এই রদবদলে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। নতুন পূর্ণমন্ত্রীরা হলেন–আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত