সংবাদ

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ী

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ী
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন নুরুজ্জামান (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাহাদিয়া গ্রামের পাঁচ পীরের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ওই এলাকায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হন। রাস্তার পাশে থাকা পান ব্যবসায়ী নুরুজ্জামান তাদের উদ্ধারে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুরুজ্জামান বাহাদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

সিএনজি দুর্ঘটনায় আহত নাহিদ (২৬), সাগর (২৫) ও সাইফুল ইসলাম অপুকে (৩৫) উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে নুরুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেন এবং ঘাতক প্রাইভেট কারটি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে গেছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের সাহায্য করতে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন নুরুজ্জামান (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বাহাদিয়া গ্রামের পাঁচ পীরের মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ওই এলাকায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হন। রাস্তার পাশে থাকা পান ব্যবসায়ী নুরুজ্জামান তাদের উদ্ধারে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুরুজ্জামান বাহাদিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

সিএনজি দুর্ঘটনায় আহত নাহিদ (২৬), সাগর (২৫) ও সাইফুল ইসলাম অপুকে (৩৫) উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে নুরুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেন এবং ঘাতক প্রাইভেট কারটি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রাইভেট কারের চালক পালিয়ে গেছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের সাহায্য করতে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত