সংবাদ

মুহূর্তের অসাবধানতায় প্রাণ গেল গৃহবধূর

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

মুহূর্তের অসাবধানতায় প্রাণ গেল গৃহবধূর
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাচারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারের রোমেল ফার্মেসির মালিক রোমেল মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকেলে বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত রাজিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। রাজিয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মুহূর্তের অসাবধানতায় প্রাণ গেল গৃহবধূর

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাচারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারের রোমেল ফার্মেসির মালিক রোমেল মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকেলে বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত রাজিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। রাজিয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত