সংবাদ

গোয়ালন্দে ৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার, গাড়ি জব্দ

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম

গোয়ালন্দে ৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার, গাড়ি জব্দ
ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।

মাদক পরিবহনের অভিযোগে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ঝিনাইদহের মহেশপুর উপজেলার মিলন হোসেন খান (৩৮), তরিকুল আহমেদ তারেক (৩৮), শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী উপজেলার জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।

র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদকসহ ওই চারজনকে আটক করা হয়। জব্দকৃত সরঞ্জামের মধ্যে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকাও রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাঁদের মধ্যে মিলনের বিরুদ্ধে একটি এবং তরিকুলের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

গোয়ালন্দে ৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার, গাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।

মাদক পরিবহনের অভিযোগে একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলও জব্দ করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ঝিনাইদহের মহেশপুর উপজেলার মিলন হোসেন খান (৩৮), তরিকুল আহমেদ তারেক (৩৮), শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী উপজেলার জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।

র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদকসহ ওই চারজনকে আটক করা হয়। জব্দকৃত সরঞ্জামের মধ্যে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকাও রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে রাজবাড়ী ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাঁদের মধ্যে মিলনের বিরুদ্ধে একটি এবং তরিকুলের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত