সংবাদ

হংকংয়ে ২০০ কোটি ডলারের বিনিয়োগ তহবিল গড়ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৩৯ এএম

হংকংয়ে ২০০ কোটি ডলারের বিনিয়োগ তহবিল গড়ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ছবি : সংগৃহীত

বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের উৎস তৈরি করতে হংকংয়ে ২০০ কোটি মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এটি কোনো ঋণ নয়, বরং বাংলাদেশে আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগের একটি বড় মাধ্যম বা ‘ইকুইটি তহবিল’ হিসেবে কাজ করবে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ফিসকাল অ্যান্ড মনিটারি পার্সপেকটিভ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ অর্থায়নের ওপর চাপ কমাতে সরকার আন্তর্জাতিক বাজার থেকে পুঁজি সংগ্রহের নতুন পথ খুঁজছে। হংকংয়ের এই তহবিলটি সেই প্রক্রিয়ারই অংশ।

দেশের পুঁজিবাজার প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে দেশের শেয়ারবাজার কার্যত একটি ‘ক্যাসিনোতে’ পরিণত হয়েছিল। বর্তমান সরকার সেই সংস্কৃতি বদলে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে কাজ করছে। ইতোমধ্যে বিএসইসিতে নতুন নেতৃত্ব আনা হয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। তিনি আরও জানান, শুধু ব্যাংক ঋণের ওপর নির্ভর না করে সরকার ভবিষ্যতে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ডের মতো বৈশ্বিক আর্থিক উপকরণগুলো ব্যবহারের পরিকল্পনা করছে।

রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার বিদ্যমান করদাতাদের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে বরং করের আওতা বা ‘ট্যাক্স নেট’ সম্প্রসারণে জোর দিচ্ছে। কর প্রশাসনে স্বয়ংক্রিয় পদ্ধতি (অটোমেশন) চালুর মাধ্যমে দুর্নীতির সুযোগ কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। এর ফলে বেসরকারি খাতের জন্য বিনিয়োগের পরিবেশ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

হংকংয়ে ২০০ কোটি ডলারের বিনিয়োগ তহবিল গড়ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের উৎস তৈরি করতে হংকংয়ে ২০০ কোটি মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এটি কোনো ঋণ নয়, বরং বাংলাদেশে আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগের একটি বড় মাধ্যম বা ‘ইকুইটি তহবিল’ হিসেবে কাজ করবে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ফিসকাল অ্যান্ড মনিটারি পার্সপেকটিভ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ অর্থায়নের ওপর চাপ কমাতে সরকার আন্তর্জাতিক বাজার থেকে পুঁজি সংগ্রহের নতুন পথ খুঁজছে। হংকংয়ের এই তহবিলটি সেই প্রক্রিয়ারই অংশ।

দেশের পুঁজিবাজার প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে দেশের শেয়ারবাজার কার্যত একটি ‘ক্যাসিনোতে’ পরিণত হয়েছিল। বর্তমান সরকার সেই সংস্কৃতি বদলে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে কাজ করছে। ইতোমধ্যে বিএসইসিতে নতুন নেতৃত্ব আনা হয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। তিনি আরও জানান, শুধু ব্যাংক ঋণের ওপর নির্ভর না করে সরকার ভবিষ্যতে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ডের মতো বৈশ্বিক আর্থিক উপকরণগুলো ব্যবহারের পরিকল্পনা করছে।

রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার বিদ্যমান করদাতাদের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে বরং করের আওতা বা ‘ট্যাক্স নেট’ সম্প্রসারণে জোর দিচ্ছে। কর প্রশাসনে স্বয়ংক্রিয় পদ্ধতি (অটোমেশন) চালুর মাধ্যমে দুর্নীতির সুযোগ কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। এর ফলে বেসরকারি খাতের জন্য বিনিয়োগের পরিবেশ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত