বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১২ দিনের সরকারি সফরে আগামী ২৩ নভেম্বর ঢাকায় আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
সফরকালে তিনি বাংলাদেশে সকলের জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার সুযোগ তৈরির ক্ষেত্রগুলোতে অর্জিত সাফল্য এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো সরেজমিনে পর্যালোচনা করবেন। এ ছাড়া বৈষম্যহীন মানসম্পন্ন সরকারি শিক্ষায় প্রবেশাধিকার ও শিক্ষা খাতে অর্থায়নের গতিপ্রকৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার পর্যালোচনায় বিশেষ প্রাধান্য পাবে।
বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এই প্রতিনিধি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, বেসরকারি সংস্থা (এনজিও), সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবেন।
সফর শেষে প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তৈরি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করবেন ফরিদা শহীদ।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন