সংবাদ

দিনেদুপুরে পিকআপ থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৪২ এএম

দিনেদুপুরে পিকআপ থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দিনেদুপুরে একটি পিকআপ ভ্যান থামিয়ে প্রায় কোটি টাকা মূল্যের প্রসেসিং করা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের পুরাপাড়া নামক স্থানে এই দুর্ধর্ষ ছিনতাই সংঘটিত হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, ছিনতাই হওয়া চুলের পরিমাণ প্রায় ৪০০ কেজি।

ভুক্তভোগী ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি কারখানা থেকে প্রসেসিং করা চুলগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। ওই চালানে মোট ২২ জন ব্যবসায়ীর ২৩ বস্তা চুল ছিল। পথে পুরাপাড়া এলাকায় একদল ছিনতাইকারী পিকআপটির গতি রোধ করে এবং সবকটি বস্তা লুট করে নিয়ে যায়।

বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আতিয়ার রহমান তাগিদার বলেন, ‘ছিনতাই হওয়া ২৩ বস্তা চুলের ওজন প্রায় ৪০০ কেজি। এর বর্তমান বাজারমূল্য কোটি টাকার কাছাকাছি। প্রকাশ্য সড়কে এমন ছিনতাইয়ের ঘটনায় আমরা ব্যবসায়ীরা চরম উদ্বিগ্ন।’

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দিনেদুপুরে পিকআপ থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দিনেদুপুরে একটি পিকআপ ভ্যান থামিয়ে প্রায় কোটি টাকা মূল্যের প্রসেসিং করা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের পুরাপাড়া নামক স্থানে এই দুর্ধর্ষ ছিনতাই সংঘটিত হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, ছিনতাই হওয়া চুলের পরিমাণ প্রায় ৪০০ কেজি।

ভুক্তভোগী ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি কারখানা থেকে প্রসেসিং করা চুলগুলো পিকআপ ভ্যানে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। ওই চালানে মোট ২২ জন ব্যবসায়ীর ২৩ বস্তা চুল ছিল। পথে পুরাপাড়া এলাকায় একদল ছিনতাইকারী পিকআপটির গতি রোধ করে এবং সবকটি বস্তা লুট করে নিয়ে যায়।

বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আতিয়ার রহমান তাগিদার বলেন, ‘ছিনতাই হওয়া ২৩ বস্তা চুলের ওজন প্রায় ৪০০ কেজি। এর বর্তমান বাজারমূল্য কোটি টাকার কাছাকাছি। প্রকাশ্য সড়কে এমন ছিনতাইয়ের ঘটনায় আমরা ব্যবসায়ীরা চরম উদ্বিগ্ন।’

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পাওয়ার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত