সংবাদ

এসএসসিতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা শিশু নিকেতনের ঈর্ষণীয় সাফল্য

আব্দুল মতিন সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

এসএসসিতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা শিশু নিকেতনের ঈর্ষণীয় সাফল্য
ছবি : সংবাদ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ২২ জন শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই নজরকাড়া সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি দিনাজপুর শিক্ষা বোর্ডে ১২তম স্থান দখল করেছে। এমন ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক পাঠদান ও কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিয়েছে।

স্থানীয়রা জানান, গুণগত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ ও আধুনিক পাঠদান পদ্ধতির কারণেই বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল দিন দিন শ্রেষ্ঠত্ব বজায় রাখছে।

প্রতিষ্ঠানের পরিচালক আবুল কাসেম বলেন, ‘শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য শিক্ষার মান আরও উন্নত করে শিক্ষার্থীদের সুনাগরিক ও দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে গড়ে তোলা।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এসএসসিতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা শিশু নিকেতনের ঈর্ষণীয় সাফল্য

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ২২ জন শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই নজরকাড়া সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি দিনাজপুর শিক্ষা বোর্ডে ১২তম স্থান দখল করেছে। এমন ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক পাঠদান ও কঠোর পরিশ্রমকে কৃতিত্ব দিয়েছে।

স্থানীয়রা জানান, গুণগত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ ও আধুনিক পাঠদান পদ্ধতির কারণেই বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল দিন দিন শ্রেষ্ঠত্ব বজায় রাখছে।

প্রতিষ্ঠানের পরিচালক আবুল কাসেম বলেন, ‘শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য শিক্ষার মান আরও উন্নত করে শিক্ষার্থীদের সুনাগরিক ও দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে গড়ে তোলা।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত