সংবাদ

বেনাপোল বন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম

বেনাপোল বন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক
ছবি : সংবাদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার (২৬ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এই সময়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের কাস্টমস ও বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে পুনরায় যথানিয়মে আমদানি-রপ্তানি শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, ‘বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কাজ চলবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।’

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, একদিন বাণিজ্য বন্ধ থাকায় বন্দরে পণ্যজট কিছুটা বাড়তে পারে। তবে বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

উল্লেখ্য, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। এই বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের প্রায় ১০ কোটি টাকা রাজস্ব অর্জিত হয়। পাশাপাশি চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে প্রতিদিন দেড় সহস্রাধিক যাত্রী এই পথ ব্যবহার করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বেনাপোল বন্দরে বুধবার আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার (২৬ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এই সময়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের কাস্টমস ও বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে পুনরায় যথানিয়মে আমদানি-রপ্তানি শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, ‘বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কাজ চলবে। ফলে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।’

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, একদিন বাণিজ্য বন্ধ থাকায় বন্দরে পণ্যজট কিছুটা বাড়তে পারে। তবে বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

উল্লেখ্য, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। এই বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের প্রায় ১০ কোটি টাকা রাজস্ব অর্জিত হয়। পাশাপাশি চিকিৎসা ও ব্যবসার প্রয়োজনে প্রতিদিন দেড় সহস্রাধিক যাত্রী এই পথ ব্যবহার করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত