ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দলের ঢাকা সফরকে কেন্দ্র করে দুই দেশের ফুটবল সম্পর্কে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে।
পাঁচবারের
বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দলকে বাংলাদেশের বিপক্ষে
একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য শিগগিরই অনুষ্ঠানিকভাবে
আমন্ত্রণ জানাতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ২৩ আগস্ট রবিবার
দুপুরে ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম
ও বসুন্ধরা কিংস অ্যারেনাসহ আবাসিক
হোটেল ও অন্যান্য অবকাঠামো
পরিদর্শন করে সিবিএফের প্রতিনিধি
দল।
পরিদর্শন
শেষে ঢাকার সুযোগ-সুবিধাকে ব্রাজিল দলের জন্য সামঞ্জস্যপূর্ণ
মনে করলেও ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং নিরাপত্তা
ব্যবস্থার কিছু দ্রুত সংস্কারের
পরামর্শ দিয়েছে তারা। সোমবার গভীর রাতে প্রতিনিধি
দলটি ঢাকা ত্যাগ করেছে
এবং চলতি সপ্তাহেই তাদের
মূল্যায়ন প্রতিবেদন সিবিএফের কাছে জমা দেবে।
এর পরপরই ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবে বাফুফে, যেখানে
বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং বাংলাদেশকে নিরপেক্ষ
ভেন্যু হিসেবে ব্যবহারের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে।
সফরের
ইতিবাচক পর্যালোচনার বিষয়ে সাড়া দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় করে দ্রুত স্টেডিয়ামের
প্রয়োজনীয় উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন।
শেষ মুহূর্তের বৈঠকে দুই দেশের কর্মকর্তারা
অবকাঠামো উন্নয়ন, পিচ ডেভেলপমেন্ট, যৌথ
কোচিং ও স্পোর্টস সায়েন্স
নিয়ে বিশদ আলোচনা করেন।
এ সময় বিশ্বজুড়ে প্রবাসী
বাংলাদেশি সমর্থকদের ভালোবাসার কথা স্মরণ করে
ব্রাজিলের প্রতিনিধিরা জানান, বাংলাদেশে খেলতে এলে তারা অনন্য
উন্মাদনা ও সমর্থন পাবেন
বলে আশাবাদী।
তবে
বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে উড়িয়ে আনার মতো বিশাল
আয়োজনের বাজেট জোগাড় করা বাফুফের জন্য
একটি বড় চ্যালেঞ্জ। এ
বিষয়ে বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন বলেন, "ভালো কিছু করতে
গেলে টাকা তো লাগবেই।
আমাদের সভাপতি সরকারের সাথে আলোচনা করে
প্রয়োজনে চাইবেন। কারণ, এটা তো রাষ্ট্রীয়
খেলা।"

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন