সংবাদ

বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ক্যারি: আরও টেস্ট খেলার আগ্রহ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম

বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ক্যারি: আরও টেস্ট খেলার আগ্রহ

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের ধাক্কা সামলে ম্যাকাইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মাত্র দুই দিনেই দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজটি - সমতায় শেষ করেছে অজিরা।

তবে নাটকে ভরা এই সিরিজের ফলের চেয়েও দুই দলের মাঠের হাড্ডাহাড্ডি লড়াইকেই বড় করে দেখছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি। বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত লাল বলের দ্বিপাক্ষিক সিরিজ খেলারও জোর দাবি জানিয়েছেন তিনি।

সিরিজজুড়ে বাংলাদেশের ফাস্ট বোলারদের পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ ক্যারি। বিশেষ করে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের ধারালো বোলিং আলাদাভাবে নজর কেড়েছে তার।

ক্যারির মতে, শরিফুলের প্রশংসনীয় বোলিং টাইগারদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে সাহায্য করেছে। ক্যারি বলেন, "ওয়ানডে সিরিজে তাকে আমরা দেখেছিলাম। সে ঢাকার শেষ ওয়ানডে ম্যাচে উইকেট নিয়েছিল। এখানে এসেও একই কাজটা করেছে। সে দারুণ বোলিং করেছে। বাংলাদেশের সব পেসারই এই সিরিজে অনেক ভালো বল করেছে। শরিফুল নিজের বোলিংয়ের পুরস্কারটা পেয়েছে প্রথম দিনেই। প্রথম ইনিংসে আমাদের ব্যাটাররা ২০০+ রান করে ভালো লিড এনে দিয়েছিল। হ্যাঁ, শরিফুল অনেক ইম্প্রেসিভ ছিল।"

ম্যাকাই টেস্ট মাত্র দুদিনে গুটিয়ে যাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই ক্যারির। দলের জয় পাওয়াটাকেই তিনি আসল সাফল্য হিসেবে দেখছেন।

তিনি জানান, "আসলে দারুণ টেস্ট ম্যাচ ছিল। আমার টেস্টের পঞ্চম দিনের অনেক ভালো স্মৃতিও আছে আবার দিনের টেস্ট ম্যাচেও ভালো স্মৃতি আছে। ভিন্ন কিছু নয়। আমাদের কাজ পারফর্ম করে ম্যাচ জেতা। দিন হোক বা দিন হোক, আমরা খুশি।" ডারউইনের ব্যর্থতা ভুলে এভাবে ফিরে আসায় পুরো দল গর্বিত বলে জানান তিনি।

কঠিন কন্ডিশনে বাংলাদেশের লড়াই করার মানসিকতা দুই দলের ক্রিকেটীয় সুসম্পর্কের প্রশংসা করে ক্যারি ভবিষ্যতে টাইগারদের বিপক্ষে আরও লাল বলের ক্রিকেট খেলার ইচ্ছে প্রকাশ করেন।

ক্যারি বলেন, "দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ছিল। সবার মাঝে ভালো স্পিরিট ছিল। আশা করছি সামনে বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট ম্যাচ খেলা হবে। আমরা তাদের বিরুদ্ধে আরও বেশি সিরিজ খেলতে পছন্দ করব। এছাড়া ম্যাচ শেষে তাদের সাথে দারুণভাবে আলাপ করতে পেরেও বেশ ভালো লেগেছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ক্যারি: আরও টেস্ট খেলার আগ্রহ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত