সংবাদ

জামায়াত এমপির পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪৪ পিএম

জামায়াত এমপির পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা
মো. আরমান উদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. আরমান উদ্দিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, দোকানে লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা হয়েছে। রোববার (২৩ আগস্ট) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার পশ্চিম কলাউজানের বাসিন্দা ও প্রবাসী আমির হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় আরমান উদ্দিনসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন-মো. আরিফ উদ্দীন (৩৭), শওকত আলী (৪২), মো. আদিল (৩২), মো. আনোয়ার (২৮) ও জয়নাল আবেদীন (৩৩)।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, লোহাগাড়ার আজিজ কমপ্লেক্স এলাকায় আমির হোসেনের একটি চারতলা ভবন রয়েছে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি দেশে ফিরলে আরমান উদ্দিনের নেতৃত্বে আসামিরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভবনটি দখলের হুমকি দেওয়া হয়। গত ৩ এপ্রিল রাতে আসামিরা ওই ভবনের নিচতলায় এক ভাড়াটিয়ার দোকানের তালা ভেঙে প্রায় ১১ লাখ ৫৮ হাজার টাকার মালামাল ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করেন বলে বাদী অভিযোগ করেছেন।

আমির হোসেন আরও জানান, গত ২০ আগস্ট সকালে আসামিরা আবারও তার মার্কেটে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাকে মারধর করেন। লোহাগাড়া থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগটি গ্রহণ করে পরবর্তী আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, আরমান উদ্দিনের বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ নয়। এর আগে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন, অবৈধ বালু উত্তোলন এবং প্রশাসনের সঙ্গে আর্থিক সমঝোতার বিতর্কিত ফোনালাপ ফাঁসসহ নানা ঘটনায় তার নাম আলোচনায় আসে। এমনকি একটি অডিওতে লোহাগাড়ায় সংসদ সদস্যের চেয়ে পিএস আরমানের ক্ষমতা বেশি বলেও দাবি করতে শোনা গিয়েছিল।

এসব অভিযোগের বিষয়ে আরমান উদ্দিন আগে থেকেই দাবি করে আসছেন যে, তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তবে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিভিন্ন সময়ে জানিয়েছেন, তার নাম ব্যবহার করে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জামায়াত এমপির পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত