ঢাকাই সিনেমার ধ্রুবতারা
সালমান শাহর জীবনী কিংবা তার মৃত্যুরহস্য নয়, বরং তাকে ঘিরে নব্বইয়ের দশকে ভক্তদের
আবেগ ও অভূতপূর্ব উন্মাদনার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা
ইভান মল্লিক পরিচালিত এই চলচ্চিত্রটি আগামী ৪ সেপ্টেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি
পেতে যাচ্ছে।
গত ১০ মে চলচ্চিত্র
সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে (আনকাট) ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। নির্মাতার দাবি,
‘লাভ ৯৬’-এর গল্প, নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের আবেগঘন উপস্থাপনা সার্টিফিকেশন বোর্ডের
সদস্যদের প্রশংসা কুড়িয়েছে।
পরিচালক ইভান মল্লিক
বলেন, ‘আমাদের সবার প্রিয় অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। তার প্রতি
শ্রদ্ধা জানিয়ে ঠিক দুদিন আগে অর্থাৎ ৪ সেপ্টেম্বর সারাদেশে ‘লাভ ৯৬’ মুক্তি দেওয়া
হবে। যেহেতু সিনেমাটি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে, তাই এখানে বিতর্কিত
কিছু নেই। এতে কেবল সালমান শাহ ভক্তদের সেই সোনালি সময়ের আবেগ আর নস্টালজিয়া ফুটে উঠেছে।’
সিনেমাটিতে নব্বইয়ের
দশকের চিরচেনা অনুষঙ্গ-সাদাকালো টেলিভিশন, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে সিনেমা দেখা,
ভিউকার্ড সংগ্রহ, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওতে প্রিয় অনুষ্ঠানের জন্য অপেক্ষার
মতো রঙিন স্মৃতিগুলো তুলে ধরা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর আকস্মিক
মৃত্যুতে পুরো দেশ যেভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল এবং প্রিয় নায়ককে হারিয়ে ভক্তদের আত্মহুতি
দেওয়ার যে করুণ ইতিহাস, তার ওপর ভিত্তি করেই আবর্তিত হয়েছে এক অন্ধ ভক্তের কাহিনি।
রাইসা ফিল্মসের
ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে আরিয়ান
খান ও পূর্ণতা জুটির। এতে আরও অভিনয় করেছেন শিবা শানু, সানজিদা মিলা, তমাল মাহবুব,
রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন