সংবাদ

বৃষ্টিতে ভাসছে দিল্লি, জারি হলো রেড অ্যালার্ট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

বৃষ্টিতে ভাসছে দিল্লি, জারি হলো রেড অ্যালার্ট
ছবি : সংগৃহীত

আকাশভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। সোমবারের (২৪ আগস্ট) ধারাবাহিকতায় মঙ্গলবারও (২৫ আগস্ট) দিল্লিতে বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লিতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। বজ্রপাত ও বজ্রঝড়ের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আইএমডি জানিয়েছে, দিল্লির প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

টানা বৃষ্টিতে দিল্লির রাজপথ এখন অনেকটাই নদীর মতো। বহু এলাকায় কোমরসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। সোমবার বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরে নামতে না পেরে ১৫টি ফ্লাইট জয়পুর, চণ্ডীগড় ও লখনউতে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আজ বিমান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দিল্লির এই পরিস্থিতির প্রভাব পড়েছে পাশের শহর গুরগাঁওয়েও। সেখানে ভয়াবহ জলাবদ্ধতার কারণে স্কুলবাস থেকে শুরু করে অসংখ্য যানবাহন রাস্তায় আটকে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় গুরগাঁও প্রশাসন সব স্কুল অনলাইনে চালানোর এবং অফিসগুলোকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে।

হঠাৎ এই অতিবৃষ্টির কারণ ব্যাখ্যা করতে গিয়ে আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত জানান, উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাস এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে আসা জলীয়বাষ্পযুক্ত পুবালি বাতাসের সংমিশ্রণেই দিল্লির ওপর এই শক্তিশালী বজ্রঝড় তৈরি হয়েছে। এই দুই বায়ুর মিথস্ক্রিয়ায় দিল্লির আকাশ এখন মেঘে ঢাকা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বৃষ্টিতে ভাসছে দিল্লি, জারি হলো রেড অ্যালার্ট

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত