সংবাদ

সখিপুরে বসতঘরে আগুন

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম

সখিপুরে বসতঘরে আগুন
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষক আরমান আলী খানসহ নিজেদের সন্দেহ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।

সোমবার (২৪ আগস্ট) সখিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরমান আলী খান বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহ করা হচ্ছে। তবে কোনো প্রমাণ ছাড়া তাদের হয়রানি বা মামলায় জড়ানো হলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

আরমান আলী খান বলেন, ‘অপরাধী যে-ই হোক, আমরা তার বিচার চাই। তবে কোনো প্রমাণ ছাড়া আমাদের হয়রানি করা হোক, সেটি চাই না।’ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরমান আলী খান আরও অভিযোগ করেন, লাল মিয়া স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে হয়রানি করেন এবং মামলার মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তার অভিযোগ, স্থানীয় আশরাফুল নামের এক ব্যক্তিকে একাধিক মামলায় আসামি করে কারাগারে পাঠানো হলেও পরে ওই মামলাগুলোতে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে মোশারফ খান, আশরাফ তালুকদার, মোহাম্মদ জুয়েল খান, আজাদ আলী, সেকেন্দার আলী, হাসেম, কাশেম ও হযরত আলীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২২ আগস্ট) গভীর রাতে গড়গোবিন্দপুর উখারিয়াচালায় লাল মিয়ার বসতঘরে আগুন লাগে। লাল মিয়ার দাবি, ওই সময় তিনি ও তার স্ত্রী ঘরের ভেতরে ছিলেন এবং বাইরে থেকে দরজায় শিকল লাগানো ছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সখিপুরে বসতঘরে আগুন

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত