সংবাদ

সংসদে প্রাধান্য পাচ্ছে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল: চিফ হুইপ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

সংসদে প্রাধান্য পাচ্ছে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল: চিফ হুইপ
ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন এবং জনগুরুত্বপূর্ণ কয়েকটি বিল পাস করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে সংসদ ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

চিফ হুইপ জানান, বিরোধী দল থেকে সদস্যদের নাম পাওয়া মাত্রই সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনটি প্রাথমিকভাবে ৫ থেকে ১০ দিন স্থায়ী হতে পারে, তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়ানো হবে।

এবারের অধিবেশনে সম্পত্তি হস্তান্তর, গুম ও মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তর আইনে একটি বিশেষ পরিবর্তনের কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, "বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তারা বেঁচে থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগদখল ও ব্যবহারের পূর্ণ অধিকার বজায় রাখবেন। সম্পত্তি হস্তান্তরের পর অনেক সময় সন্তানরা মা-বাবার প্রতি অবহেলা করে, যা রোধ করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।"

সংবিধান সংস্কার প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এতে বিএনপি থেকে ৭ জন, জামায়াত থেকে ৫ জন এবং অন্যান্য ছোট দল থেকে ১ জন করে সদস্য রাখার পরিকল্পনা রয়েছে। বিরোধী দল নাম দিলে তাদেরও অন্তর্ভুক্ত করা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের যেকোনো পরিবর্তন একটি স্বাভাবিক বিষয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের প্রয়োজনে নতুন আইন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কার আনা হবে।

সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা করে চিফ হুইপ বলেন, রাজপথে বিশৃঙ্খলা না করে জনগণের সমস্যাগুলো সংসদে তুলে ধরাই বিরোধী দলের প্রধান দায়িত্ব। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে জবাবদিহি নিশ্চিত করতে তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ খাতের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের আমলে করা আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ছিল একটি 'গর্হিত অপরাধ'। এ ছাড়া দায়মুক্তির আইন ও ক্যাপাসিটি চার্জের কারণে দেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে। মাত্র ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি এ বিষয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সংসদে প্রাধান্য পাচ্ছে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল: চিফ হুইপ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত