বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি। আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা
শেষে এক সংবাদ সম্মেলনে
বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রাজধানীর
নয়াপল্টনে অনুষ্ঠিত এই যৌথ সভায়
বিএনপির যুগ্ম মহাসচিবরা, ঢাকা উত্তর ও
দক্ষিণ বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্যসচিব এবং দলটির বিভিন্ন
অঙ্গ ও সহযোগী সংগঠনের
শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভা
শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন,
"প্রতিষ্ঠাবার্ষিকীর
মূল দিন ১ সেপ্টেম্বর
সকাল ৯টায় বিএনপির চেয়ারম্যান
ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের
মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এ
কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
ও দলের চেয়ারম্যান তারেক
রহমান। এছাড়া আগামী ৫ সেপ্টেম্বর দলের
পক্ষ থেকে একটি বিশেষ
আলোচনা সভার আয়োজন করা
হবে।"
পাঁচ
দিনব্যাপী এই কর্মসূচির অংশ
হিসেবে সারা দেশে বর্ণাঢ্যভাবে
মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
পালন করা হবে বলেও
জানান তিনি। এই মৎস্য অবমুক্তকরণ
কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপি নেতা হাবিব উন
নবী খান এবং বৃক্ষরোপণ
কর্মসূচির নেতৃত্বে থাকবেন দলের যুগ্ম মহাসচিব
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সংবাদ
সম্মেলনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের অবদান স্মরণ করে রিজভী বলেন,
"বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন দেশের এক ক্ষণজন্মা পুরুষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি মাতৃভূমির মুক্তির
জন্য দিশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছিলেন।
সাধারণ জনগণ এবং বিভিন্ন
শ্রেণি-পেশার মানুষ—ছাত্র, শিক্ষক, কৃষক ও শ্রমিককে
মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রেরণা ও উৎসাহ জুগিয়েছিলেন
তিনি।"
জিয়ার
শাসন আমলের প্রসঙ্গ টেনে তিনি আরও
বলেন, "দেশের এক ক্রান্তিকালে ১৯৭৫
সালের ৭ নভেম্বর এই
ক্ষণজন্মা মানুষটি রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এবং রাষ্ট্রের
হাল ধরেন। বহুদলীয় গণতন্ত্র চালু হয় এবং
মানুষ ভয়ংকর দুর্বিপাকের রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি লাভ
করে।"
বর্তমান
সরকারের কার্যক্রম সম্পর্কে রিজভী বলেন, "বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ২৫ কোটি বৃক্ষরোপণ
ও খাল কাটা কর্মসূচিসহ
দেশের উন্নয়নে সার্বিক কর্মযজ্ঞ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।"
দেশি-বিদেশি বিভিন্ন সামাজিক জরিপে দল হিসেবে বিএনপি
এবং শীর্ষ নেতৃত্বের অভাবনীয় জনপ্রিয়তার প্রতিফলন ঘটেছে বলেও তিনি দাবি
করেন।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন