সংবাদ

রোনালদোকে ছাড়াই ১০ জনের আল নাসরের অবিশ্বাস্য জয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:২৮ এএম

রোনালদোকে ছাড়াই ১০ জনের আল নাসরের অবিশ্বাস্য জয়
ছবি : সংগৃহীত

মাঠের লড়াইয়ে ১০ জনের দলে পরিণত হওয়া, প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়া এবং বিরতির পর দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে নেওয়া–এত সব প্রতিকূলতার মাঝেও অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিয়েছে আল নাসর। সাদিও মানের জোড়া গোলে আল ইত্তিফাককে ৩-২ ব্যবধানে হারিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াদ ভিত্তিক ক্লাবটি।

বুধবার (২৬ আগস্ট) দাম্মামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় আল নাসর। ১২ মিনিটে ইত্তিফাক স্ট্রাইকার মুসা দেম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নাসর গোলরক্ষক বেন্তো। একজন কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে ৩১ মিনিটে দোদা এবং প্রথমার্ধের যোগ করা সময়ে আলভারো মেদরানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিফাক।

ম্যাচে ফেরার জন্য যখন গোল প্রয়োজন, ঠিক তখনই আল নাসর কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু সবাইকে চমকে দিয়ে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন। প্রথমার্ধে মাত্র সাতবার বল স্পর্শ করা পর্তুগিজ মহাতারকা কোচের এই সিদ্ধান্তে মাঠ ছাড়ার সময় স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন।

রোনালদোকে ছাড়া দ্বিতীয়ার্ধে ভিন্ন রণকৌশলে খেলতে নামে আল নাসর। ৭৪ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে সাদিও মানে গোল করে ব্যবধান কমান (২-১)। ঠিক তিন মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করে আল নাসরকে সমতায় ফেরান আবদুলেলাহ আল-আমরি। রোমাঞ্চের তখনও বাকি ছিল; ম্যাচের ৯০ মিনিটে সামি আল-নাজেইয়ের পাস থেকে জয়সূচক গোলটি করেন সাদিও মানে।

ম্যাচ শেষে কোচ পোস্তেকোগলু বলেন, ‘রোনালদো প্রথমার্ধে ভালো খেললেও আমরা দ্বিতীয়ার্ধে ভিন্ন কৌশল নিতে চেয়েছিলাম। একজন কম নিয়ে যে সাহস খেলোয়াড়েরা দেখিয়েছে, তা এক কথায় দারুণ।’

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আল ইত্তিফাক।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রোনালদোকে ছাড়াই ১০ জনের আল নাসরের অবিশ্বাস্য জয়

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত