নওগাঁর পত্নীতলায় এডুকেশন এভোব অল-এর অর্থায়নে এবং ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইউথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় পত্নীতলা ব্র্যাক অফিস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শামসুল হক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন।
অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) সেক্টর স্পেশালিস্ট মো. সোহেল রানা, ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার, জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায় ও মো. সুজন শাহিন রানা, অ্যাসোসিয়েট অফিসার মো. মাহফুজ হোসেন ও মো. রুবেল হক এবং প্রোগ্রাম অর্গানাইজার মো. শাহদাত হোসেন।
সমাপনী অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, প্রকল্পের সুফলভোগী সদস্য, মেন্টর এবং ব্র্যাকের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা তরুণ উদ্যোক্তাদের বাণিজ্যিক সহায়তা প্রদান, ঋণ সুবিধা সহজীকরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। যুব উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ কীভাবে স্থানীয় অর্থনীতিকে আরও সুদৃঢ় করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন