সংবাদ

মক্কা প্যাক্টে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: ডা. শফিকুর রহমান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম

মক্কা প্যাক্টে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: ডা. শফিকুর রহমান
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজনে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও হস্তক্ষেপ বা অসন্তুষ্টির প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ যেকোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে এবং এতে অন্য কারও ‘শ্বাসকষ্টে ভোগার’ কারণ নেই।

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় এক শীর্ষ বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তির মূল শর্ত হলো–জোটভুক্ত তিনটি দেশের যেকোনো একটি আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, সামরিক ও নিরাপত্তা রক্ষায় দেশগুলো একে অপরকে সরাসরি সহযোগিতা করবে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির জানিয়েছিলেন, এই প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্লেষকরা বলছেন, এই জোটে যুক্ত হলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মতো দেশগুলোর সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। জামায়াত আমিরের এই মন্তব্য মূলত ওই সম্ভাব্য যোগদানের পক্ষে একটি জোরালো রাজনৈতিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মক্কা প্যাক্টে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজনে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও হস্তক্ষেপ বা অসন্তুষ্টির প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ যেকোনো স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে এবং এতে অন্য কারও ‘শ্বাসকষ্টে ভোগার’ কারণ নেই।

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় এক শীর্ষ বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তির মূল শর্ত হলো–জোটভুক্ত তিনটি দেশের যেকোনো একটি আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, সামরিক ও নিরাপত্তা রক্ষায় দেশগুলো একে অপরকে সরাসরি সহযোগিতা করবে।

এর আগে সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির জানিয়েছিলেন, এই প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্লেষকরা বলছেন, এই জোটে যুক্ত হলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মতো দেশগুলোর সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। জামায়াত আমিরের এই মন্তব্য মূলত ওই সম্ভাব্য যোগদানের পক্ষে একটি জোরালো রাজনৈতিক অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত